২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রবিবার

খোকসায় তিনটি গুরুত্বপূর্ণ স্থানে টিউবওয়েল স্থাপন করলেন রিপন হোসেন

শেখ মিলন, খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বিশুদ্ধ পানির সংকট নিরসনে টিউবওয়েল স্থাপন করেছেন খোকসা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও আগামীর পৌর মেয়র প্রার্থী মোঃ রিপন হোসেন।

সম্প্রতি খোকসা বাসস্ট্যান্ড চত্বর, খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ এবং জানিপুর বাজার সংলগ্ন হাওয়া ভবন এলাকায় সাবমার্সিবল টিউবওয়েল স্থাপন করা হয়। দীর্ঘদিন ধরে এসব এলাকায় বিশুদ্ধ পানির সমস্যায় ভুগছিলেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, জনসাধারণের কষ্ট লাঘবে রিপন হোসেনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে বাসস্ট্যান্ড ও হাসপাতাল এলাকায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াত থাকায় বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়াও গত সপ্তাহে খোকসার কমলাপুর এলাকায় এক দরিদ্র ভ্যান চালক সড়ক দুর্ঘটনায় নিহত হন সেই পরিবারের মাঝে ২ বস্তা চাউল ও নগদ অর্থ সহযোগিতা করেন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী রিপন হোসেনের এই মানবিক ও জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।

রিপন হোসেন বলেন, জনগণের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য। খোকসাবাসীর যেকোনো সমস্যা সমাধানে আমি সবসময় কাজ করে যেতে চাই।

Scroll to Top