২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

কালুখালীতে শ্রমিক দলের আলোচনা সভা

সাহিদা পারভীন,কালুখালী : রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন শ্রমিক দলের উপজেলা সভাপতি হাজী শেখ সহীদ। সভায় উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ,যুগ্ম সম্পাদক আলম হোসেন,দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন শেখ, রতনদিয়া ইউনিয়ন সহসভাপতি আঃ সালাম দড়ি,মদাপুর ইউনিয়ন সভাপতি আসাদুজ্জামান তুরান,মাজবাড়ী ইউনিয়ন সভাপতি আখের মন্ডল,সাওরাইল ইউনিয়ন সভাপতি রেজাউল করিম কারিম,বোয়ালিয়া ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান,কালিকাপুর ইউনিয়ন সভাপতি মুন্নু মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী করার জন্য সকলকে মিলেমিশে কাজ করার আহ্বান জানানো হয়।

 

Scroll to Top