শহিদুল ইসলাম, কালুখালী : রাজবাড়ী – ২ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইয়েদ জামিল বলেছেন, আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সুখি ও সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সমাজ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজ রোধ করতে চাই।
তিনি শুক্রবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর,গান্দিমারা বাজার ও গোয়ালপাড়া বাজার এলাকায় গনসংযোগ শেষে পৃথক ৩ পথসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ফিরোজ আহমেদ।
এতে কালুখালী উপজেলা জামায়াতের সমাজ কল্যান সম্পাদক আব্দুল গফুর,এনসিপি নেতা ইদ্রিস আলী,মেহেদী হাসান,মদাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নিয়ামুল ইসলাম, জামায়াত নেতা আব্দুর রশীদ মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।








