১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার

কালুখালীর চরাঞ্চলের রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে — হারুন অর রশীদ, এমপি

শহিদুল ইসলাম, কালুখালী : রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য হারুন অর রশীদ বলেছেন, কালুখালীর চরাঞ্চলের রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে। এতে শহরের সাথে গ্রামের যোগাযোগ বাড়বে।চরাঞ্চলের কৃষিজীবি মানুষের দূর্ভোগ কমবে। শিক্ষার্থীরা সহজে স্কুল কলেজে আসতে পারবে।

তিনি শনিবার দুপুরে কালুখালীর চরাঞ্চল পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, চর এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূল করা হবে।

চরাঞ্চল পরিদর্শনকালে তার সাথে কালুখালী উপজেলা এলজিইডির প্রকৌশলী অরুন কুমার দাস, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু,কালিকাপুর ইউনিয়ের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মন্জুরুল ইসলাম মনজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খাঁন প্রমূখ উপস্থিত ছিলেন।

 

Scroll to Top