১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার

সৌদি আরবের উপহারের খেজুর খোকসায় ৩৭টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ

মিলন,খোকসা: সৌদি আরব সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর খোকসা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে উপজেলা প্রশাসন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি আরবের দেওয়া মোট ২৪ কার্টুন খেজুর উপজেলার ৩৭টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে বিতরণ করা হয়। এতে মোট ১৯২ প্যাকেট খেজুর শিক্ষার্থী ও এতিমদের মাঝে পৌঁছে দেওয়া হয়।

১৪ মার্চ শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমাদুল হাসান।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরবের এই উপহার পৌঁছে দিতে পেরে উপজেলা প্রশাসন আনন্দিত। রমজানের শিক্ষা হলো সহমর্মিতা, মানবিকতা ও সহযোগিতার মনোভাব বৃদ্ধি করা। এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় ও এতিম শিশুদের জন্য সহায়তা ও অনুপ্রেরণা জোগাবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দ্বীপসাগরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

খোকসা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বশীলরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।

আরো পড়ুন

Scroll to Top