খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে থানা শ্রমিক দলের উদ্যোগে গতকাল (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি খোকসা উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খোকসা বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন থানা শ্রমিক দলের সভাপতি মোঃ আজাদ শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোঃ আলাউদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ বাহারুল আলম, আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মোস্তাক, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাজীব এবং থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ঝন্টু।
এছাড়াও পৌর শ্রমিক দলের সভাপতি, থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সবুজ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নের দাবি তুলে ধরেন। পাশাপাশি মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।








