পাংশায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

এস,কে পাল সমীর, পাংশা : রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বাবু (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

 

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পাংশা পৌরসভার সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন আধুনিক ক্লিনিকের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।

 

গ্রেপ্তার মোঃ বাবু নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে। তিনি বর্তমানে রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা এলাকায় বসবাস করতেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, পাংশা মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ চান মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। এ ঘটনায় এসআই মোঃ চান মিয়া বাদী হয়ে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করেন।

 

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

Scroll to Top