সাহিদা পারভীন, কালুখালী : রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা এম এ মতিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে কালুখালীর মৃগী ইউনিয়নের বথুন্দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৃগী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নাজমুলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত এম এ মতিন কালুখালী উপজেলার নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলো।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







