কালুখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা গ্রেফতার

সাহিদা পারভীন, কালুখালী : রাজবাড়ীর কালুখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতার নাম খাইরুল ইসলাম খায়ের। সে কালুখালী উপজেলার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলো।

 

মঙ্গলবার রাতে কালুখালী থানা পুলিশ তার বাড়ীতে তল্লাসী চালায়।কিন্তু তাকে খুজে পায় না।পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি রিপন শেখের বাড়ীতে তল্লাশি করে। ওই বাড়ীতে খায়েরের সন্ধান পায়।

 

গ্রেফতারকৃত খাইরুল ইসলামকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে বুধবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Scroll to Top