পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এস,কে পাল সমীর,পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর /২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, উপজেলা জামায়াতের আমির মো. সুলতান মাহমুদ, পাংশা জর্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশিদা খাতুন, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

 

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা ও যানজট নিরসনসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে সংশ্লিষ্টরা মতামত দেন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

পরিশেষে সভায় সার্বিক বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।

Scroll to Top