পাংশায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

এস,কে পাল সমীর, পাংশা : রাজবাড়ীর পাংশায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে পাংশা থানাধীন তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

 

জানা যায়, গ্রেফতার ইউনুস হোসেন (৪০) উপজেলার শরিষা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বহলাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, পাংশা থানার মামলা নং-৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫, জিআর নং-১৯৬/২৫, দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তি বর্তমান সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর আসামিকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

Scroll to Top