এস,কে পাল সমীর, পাংশা : বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে রাজবাড়ীর কালুখালীতে বিএনপির জনসভায় যোগ দেন সাওরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিন মোল্লা।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২ টার দিকে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস- নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত জনসমাবেশে যোগ দিতে উপজেলার লাড়িবাড়ী বাজার থেকে বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে তিনি জনসভার উদ্দেশে যাত্রা করেন।
এ সময় সাওরাইল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন।
মোটরসাইকেল শোডাউনে নেতাকর্মীরা আলাউদ্দিনল মোল্লার পক্ষে এবং জনসভা সফল করার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। তাদের অংশগ্রহণে শোডাউনটি উৎসবমুখর পরিবেশে জনসভার দিকে এগিয়ে যায়।








