পুলক সরকার, খোকসা : হচ্ছে টানা বৃষ্টি। কখনও ভারী বর্ষণ, কখনও গুঁড়ি গুঁড়ি। ফলে দিনমজুর ও খেটে খাওয়া হতদরিদ্র মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কিভাবে জোগাড় হবে প্রতিদিনের ডাল-চালের খরচ, ছেলে-মেয়েদের পড়াশোনার টাকা কিংবা এনজিওর কিস্তির টাকা। দুইদিনের টানা বৃষ্টির কারণে মাথায় ভারী হচ্ছে চিন্তার বোঝা। রোববার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর, চর বিহারিয়া, একতারপুর,ওসমানপুর, ইচলাট, মালিগ্রাম, বিলজানিসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এক শ্রেণির খেটে খাওয়া মানুষ বৃষ্টির মধ্যেই চালিয়ে যাচ্ছেন নিজের কর্ম। অপরদিকে কৃষকের কাজ