শহিদুল ইসলাম, কালুখালী : পেয়াজ উৎপাদনে সমৃদ্ধ রাজবাড়ীর কালুখালী উপজেলায় পেয়াজ সংরক্ষনের জন্য আধুনিক মানের হিমাগার তৈরি করা হয়েছে। নব নির্মিত হিমাগারটির নাম ফ্রিজিকা লিঃ। এটি কালুখালীর চরনারায়নপুর এলাকায় নির্মান করা হয়েছে।
শুক্রবার সংরক্ষন কাজ শুরুর মধ্যদিয়ে হিমাগারটি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে ফ্রিজিকার পরিচালক মোঃ আনোয়ার জাহিদ নাহিদ, এনামুল হক, আবু বকর প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে ফ্রিজিকার পরিচালক আনোয়ার জাহিদ জানান, তার হিমাগারে ২ হাজার ৫ শ মেঃ টন পেয়াজ সংরক্ষণ করা যাবে। যা সংকটকালীন সময় সারাদেশের পেয়াজের বাজার স্থিতীশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।








