খোকসায় ২৭ পুরিয়া গাঁজাসহ ৫৬ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজবাড়ী ভয়েস ডট কম: কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭ পুরিয়া গাঁজাসহ সৈয়দ সামসুজ্জামান মিন্টু (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার ওসমানপুর দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজ বসতঘরের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈয়দ সামসুজ্জামান মিন্টু ওসমানপুর দক্ষিণপাড়া এলাকার মৃত সৈয়দ বকুল হোসেনের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাঁর কাছ থেকে ২৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে খোকসা থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৭, তারিখ ১০ অক্টোবর ২০২৬। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে খোকসা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

Scroll to Top