শহিদুল ইসলাম, কালুখালী: রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হারুন অর রশীদ বলেছেন,ধানের শীষ বিজয়ী করে সমৃদ্ধশালী দেশ গড়ুন। বিএনপির হাতকে শক্তিশালী করুন।
তিনি রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
জনসমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান কেএম আইনুল হাবিব, উপজেলা বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমান, ওবায়দুল কবির কুন্নু, সাধারন সম্পাদক এড রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, শাহ জালাল মিয়া, রতনদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মতিন মিঞা, মদাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হালিম সরদার, মহিলা দলের নেত্রী মিসেস মেরিনা প্রিন্স, ছাত্রদলের সভাপতি জামাল খান প্রমুখ বক্তব্য প্রদান করেন।







