শহিদুল ইসলাম, কালুখালী : রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরে বাজেট ঘোষনা করা হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা এ বাজেট ঘোষনা করেন।
এ বছরের বাজেটে ইউনিয়ন পরিষদের আয় ধরা হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ ৩৭ হাজার ৪৩৫ টাকা। ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ ৩৫ হাজার টাকা।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাজেট ঘোষনার আগে আয় ব্যয়ের বিবরনী তুলে ধরে বক্তব্য প্রদান করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম। বাজেট ঘোষনাকালে ইউনিয়ন পরিষদের সদস্য হালিম বিশ্বাস,আশরাফুল ইসলাম,রহিমা বেগম,ফরিদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এবছরের বাজেট শিক্ষা,রাস্তা ও কালভাট উন্নয়ন,নারী উন্নয়ন,বাল্য বিবাহ ও মাদক রোধ বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।








