১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রবিবার

কালুখালীর কালিকাপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা

শহিদুল ইসলাম, কালুখালী : শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বাজেট সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আতাহার আলী।

সভায় প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম বাজেটের সার্বিক বিষয় তুলে ধরেন। এসময় ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন,রিপন বিশ্বাস, গোলাম মোস্তফা, আনিসুর রহমান,রুবিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেটে ২০২৬-২৭ অর্থ বছরে কালিকাপুর ইউনিয়ন পরিষদের আয় দেখানো হয় ১ কোটি ৮৮ লক্ষ ৬৮ হাজার ২ শ টাকা। এছাড়া ব্যয় নির্ধারণ হয় ১ কোটি ৮৮ লক্ষ টাকা।
ব্যাজেটে শিক্ষা,যোগাযোগ, মাদক রোধ,বাল্য বিবাহ রোধ, নারী উন্নয়ন ও নারী অগ্রগতি বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

Scroll to Top