বিএনপি সব সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখে – হারুন অর রশীদ এমপি

সাহিদা পারভীন, কালুখালী : রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদ বলেছেন, বিএনপি সব সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখে। কিন্তু বিশেষ একটি মহল তা সহ্য করতে পারে না। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। শারদীয় দুর্গোৎসব পালনকালে কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সকলকে সেদিকে নজর রাখতে হবে। তিনি শনিবার(১০ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুর্গাপূজার প্রস্তুতি সভায় এসব কথা বলেন।

 

উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস,এম, রেজাউল করিম।
সভায় জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারন সম্পাদক এড. রকিবুল হাসান রুমা, জেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি তনয় চক্রবর্তী সম্ভু,কালুখালী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রনজয় বসু প্রমুখ বক্তব্য রাখেন।

 

উল্লেখ্য, এবছর কালুখালী উপজেলার ৭ ইউনিয়নের ৫৬ টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উদযাপনের জন্য প্রত্যেক মন্দিরে উপজেলা প্রশাসন ৬শ কেজি করে চাল প্রদান করবে।এছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে ৩ উপজেলায় ১ লক্ষ টাকা প্রদান করা হবে।

Scroll to Top