কালুখালীর মদাপুর ইউনিয়নে নাসিরুল ইসলাম বাবুর নির্বাচনী প্রচারণা

শহিদুল ইসলাম, কালুখালী : একটি পরিবর্তন ,বদলে দিবে আপনার ইউনিয়ন -এই শ্লোগান সামনে রেখে রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় বের হয়েছেন সমাজ সেবক নাসিরুল ইসলাম বাবু। তার নির্বাচনী পদযাত্রায় মদাপুরের কৃষক,শ্রমিক,দিনমজুরসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছে। গড়ে তুলেছে এক উন্নয়নকামী নাগরিক জোট।

 

রবিবার বিকেলে এ উপলক্ষে গান্ধিমারা বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সমাজ সেবক এস,এম নাসিরুল ইসলাম বাবু।

 

ফরহাদ আহমেদ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ব্যবসায়ী কুদরত আলী,সমাজ সেবক আব্দুল গফুর,আঃ মালেক মন্ডল,মেহেরুল ইসলাম,শাজাহান শেখ,নজরুল ইসলাম,আঃ রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

বক্তাগণ বলেন, মদাপুরকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নাসিরুল ইসলাম বাবুর বিকল্প নেই। তাই সবাই জোটবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে।

 

আলোচনা সভার পর চেয়ারম্যান প্রার্থী নাসিরুল ইসলাম বাবু গান্ধিমারা বাজারের ব্যবসায়ীদের মাঝে গনসংযোগে অংশ নেয় ।উল্লেখ্য,চেয়ারম্যান প্রার্থী নাসিরুল ইসলাম বাবু মদাপুরের বিভিন্ন জায়গায় নানাবিধ সামাজিক কর্মকান্ডের জন্য ইউনিয়নবাসীর কাছে প্রসংশিত মুখ।

Scroll to Top