শহিদুল ইসলাম, কালুখালী : বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইন বাস্তবায়ন করেন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ক্যাম্পেইনে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার ভূমি সামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফর, কালুখালী থানার সাব ইন্সপেক্টর মোতালেব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, ডাঃ অনিক কুমার দাস প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উম্মন জানান, আগামী ২৮ জুন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কালুখালীর ২৫ হাজার শিশু বিনামূল্যে এ ক্যাপসুল খাওয়ার সুযোগ পাবে। এজন্য ১শ ৬৯ কেন্দ্র ও ৩শ ৩৮ জন স্বেচ্ছাসেবী নির্বাচন করা হয়েছে।








