১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | শনিবার

রাজবাড়ীর দুটি আসনেই বিএনপির বিজয়

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর দুটি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। রাজবাড়ী-১ (সংসদীয় আসন ২০৯) আসনে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী -২ (সংসদীয় আসন ২১০) আসনে হারুন অর রশিদ হারুন বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।

রাজবাড়ী-১
রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের বিজয়ী প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৪১টি। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা) মো. নুরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯ ভোট। এছাড়া জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস গোলাপ ফুল প্রতীকে ৮ হাজার ৬৭ ও জাতীয় পার্টির প্রার্থী ২ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন।
আসনটিতে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এর মধ্যে বৈধ ভোট পরেছে ২ লাখ ৬৬ হাজার ৩০৬টি। বাতিল ভোট ৫ হাজার ৯৬টি। ভোটের হার ৬৩ দশমিক ২০ শতাংশ।
আসনটি হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২৫ টি। না ভোট পরেছে ৮৭ হাজার ২২৫টি। বাতিল ভোট ২৬ হাজার ৮৮১টি।

রাজবাড়ী-২
রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) আসনে ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোটের বড় ব্যবধানে জয় লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ প্রতীক) মো. হারুন হর রশিদ হারুন। তার মোট প্রাপ্ত ভোট ২ লাখ ৩৭ হাজার ২৫৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী (শাপলা কলি প্রতীক) জামিল হিযাযী পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট।
এছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু কলস প্রতীক ৩৬ হাজার ৩৩৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেক ৮ হাজার ৫০৩ ভোট, জাতীয় পাটির প্রার্থী মো. শফিউল আজম খান লাঙ্গল প্রতীকে ২ হাজার ৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ফুটবল প্রতীকে ১ হাজার ২১৯ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ ট্রাক প্রতীকে ৬৩৩ ভোট ও খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩২১ ভোট।
আসনটি মোট ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। মোট বৈধ ভোট পরেছে ৩ লাখ ৫৩ হাজার ৮৮৫টি। বাতিল ভোট ৯ হাজার ৩০৯টি। শতকরা হিসেবে ৬৫ শতাংশ।
আসনটিতে হাঁ ভোট পরেছে ২ লাখ ৭৬ হাজর ২৫ টি । না ভোট পরেছে ১ লাখ ১৪ হাজার ৭৬৭ টি। বাতিল ভোট ৩৯ হাজার ৫১২ টি।

Scroll to Top