রাজবাড়ী ভয়েস ডটকম : রাজবাড়ী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আনোয়ার হোসেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তিনি রাজবাড়ী থানায় যোগদান করেন।
মোঃ আনোয়ার হোসেন পাবনা জেলার সুজানগর উপজেলার বাসিন্দা। রাজবাড়ী থানায় যোগদানের আগে তিনি জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
অন্যদিকে, রাজবাড়ী থানার বর্তমান অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে (লাইনওয়্যার)।








