সাহিদা পারভীন, কালুখালী : মঙ্গলবার সকাল থেকে সারাদিন রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন ।
সকালে তিনি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর রোগীদের উন্নতমানের বেড প্রদান উদ্বোধন করেন। এসময় তিনি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন রোগীদের সেবা প্রদান ও যোগাযোগ ব্যবস্থার বিষয় খোঁজ নেন । হাসপাতাল পরিদর্শন কালে তিনি প্রজনন ও নিরাপদ মাতৃত্ব বিষয়ে বিশেষ নজর প্রদানের পরামর্শ দেন । তিনি ডেঙ্গু প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকতে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিনের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উম্মন, সহকারী কমিশনার(ভূমি) সামস্ সাদাত মাহমুদ উল্লাহ, অফিসার ইনচার্জ মোস্তফা কামাল , গাইনি কনসালটেন্ট ডাঃ নাহিদা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফর প্রমুখ উপস্থিত ছিলেন ।
পরে জেলা প্রশাসক আফরোজা পারভীন কালুখালী থানা, রতনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস , উপজেলা নির্বাহী অফিসারের অফিস পরিদর্শন করেন। বিকেলে তিনি কালুখালী উপজেলা চত্ত্বরে গাছের চারা রোপন করেন।







